← Engr. Imtiyaz Chowdhury — Portfolio  ·  সব Blog
ESTIMATE SERIES · খরচের হিসাব · ENGR. IMTIYAZ CHOWDHURY

বাড়ি বানানোর আসল খরচ কত? — পুরো হিসাবটা যেভাবে করবেন

"ভাই, বাড়ি বানাতে কত টাকা লাগবে?" — এই একটা প্রশ্নের উত্তর খুঁজতেই বেশিরভাগ মানুষ প্রথমে ঠকেন। কারণ বেশিরভাগ জায়গায় উত্তরটা আসে একটা মাত্র সংখ্যায়: "প্রতি স্কয়ার ফুট ৩,০০০ টাকা।" এই per-sft rate-টাই সবচেয়ে বড় ফাঁদ — এতে কী আছে আর কী নেই, সেটা কেউ বলে না।

আসল হিসাব হয় item ধরে ধরে

একটা বাড়ির খরচ মানে শত শত item-এর যোগফল: মাটি কাটা, footing, column, beam, slab, ইটের গাঁথনি, plaster, দরজা-জানালা, রঙ, electrical, plumbing — প্রতিটার আলাদা পরিমাণ (quantity) আর আলাদা rate। এই পদ্ধতিটার নাম BOQ (Bill of Quantities)। BOQ ছাড়া যে estimate, সেটা অনুমান — হিসাব না।

৩ কাঠা জমিতে G+4 বাড়ি — বাস্তব সংখ্যা

বিষয়হিসাব
জমি৩ কাঠা
StructureG+4 (৫ তলা)
আনুমানিক মোট খরচ৳২.৪০ – ২.৮৫ কোটি

Range-টা এত বড় কেন? কারণ finishing-এর মান — tiles, fittings, দরজা, রঙ — এগুলোতেই খরচ ওঠানামা করে লাখ লাখ টাকা। Structure-এর খরচ প্রায় fixed, finishing-টাই variable। ভালো estimate এই দুটোকে আলাদা করে দেখায়।

AD SLOT — Google AdSense

বড় building-এর হিসাব: G+5 উদাহরণ

আমার নিজের Estimate Software দিয়ে করা একটা আসল কাজের হিসাব: G+5 building, প্রতি তলায় ৩,০০০ sft, lift-সহ। মোট estimate এসেছে ৳৫.৯৬ কোটি, অর্থাৎ প্রতি স্কয়ার ফুটে প্রায় ৳৩,৩১৪। লক্ষ্য করুন — এই per-sft সংখ্যাটা এসেছে পুরো BOQ করার পরে। আগে থেকে per-sft বলে দেওয়া আর হিসাব করে per-sft বের করা — দুটো সম্পূর্ণ আলাদা জিনিস।

বাড়ি বানানোর আগে ৩টা নিয়ম

১. Lump sum কথায় রাজি হবেন না — item-wise BOQ চান।
২. Structure আর finishing-এর খরচ আলাদা করে দেখতে বলুন।
৩. Soil test ছাড়া foundation-এর সিদ্ধান্ত নেবেন না — এই নিয়ে আলাদা লেখা আছে এই blog-এই।

Video আকারে পুরো breakdown দেখতে চাইলে আমার YouTube channel-এ "বাড়ি বানানোর আসল খরচ কত?" video-টা দেখুন।

AD SLOT — Google AdSense (account approve হলে এখানে বিজ্ঞাপন দেখাবে)
বাড়ি বানানোর আগে একজন engineer-এর সাথে কথা বলুন — ফ্রি পরামর্শ।
WhatsApp — 01922-355015